আজ মানবজাতি ২১তম শতাব্দীতে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। চারিদিকে বিজ্ঞানের বিস্ময়কর উন্নতি — চাঁদে ঘর বানানোর স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। খুব শিগগিরই আমরা হয়তো বিজ্ঞানের কল্যাণে সেই স্বপ্ন সফল করতে পারব। যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা প্রভৃতি ক্ষেত্রে অভূতপূর্ব অগ্রগতি ঘটেছে, মানুষের গড় আয়ুও বেড়েছে—সবই সম্ভব হয়েছে বিজ্ঞানের আশীর্বাদে। কিন্তু এই বিপুল বৈভব আর উন্নতির মধ্যেও কোথাও যেন এক বেসুরো সুর বেজে চলে। এত আলোর মাঝেও এক অদৃশ্য অন্ধকার ঘাপটি মেরে আছে। তাহলে যে আলো ও বৈভব আমরা চারিদিকে দেখছি, তা কি সত্য, না কি মায়া? আমার প্রশ্ন—এত আলোর মাঝে কেন অন্ধকারের ছায়া? যে বিজ্ঞান আমাদের কল্যাণের পথে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেই বিজ্ঞানই কি আজ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আমাদের? অত্যন্ত বেদনাদায়ক লাগে যখন দেখি, সমাজে চারিদিকে অস্থিরতা আর অন্ধকার ছেয়ে আছে। এক দেশ অন্য দেশকে ধ্বংসের খেলায় মেতে উঠেছে; কেউ কারও সম্পদ লুণ্ঠনে ব্যস্ত। মনে হয়, মানুষের জীবনের আর কোনো মূল্যই অবশিষ্ট নেই। কিছু মানুষের কাছে অগাধ সম্পদ জমছে, অথচ অসংখ্য মানুষ ন্যূনতম খাদ্য, স্বাস্থ্যসেবা ও আশ্রয় থেকে বঞ্চিত। জাতিভেদ সৃষ্টি হয়েছে কিছু মানুষের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে, আর আমরা অজান্তেই সেই ভেদরেখা বয়ে বেড়াচ্ছি। আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে মানবকল্যাণে—বন্ধ করতে হবে ধ্বংস, হিংসা, জাতিভেদ ও ধর্মভেদ – তাহলেই বিশ্বে প্রতিষ্ঠিত হবে শান্তি, সুখ ও সমৃদ্ধি। এই আশা ও প্রেরণাকেই সঙ্গে নিয়ে আমার লেখা এগিয়ে চলে — “চলতে চলতে এক প্রেম কথা, এক আশা কি কিরণ”।
FICTION / General
Chalte Chalte – Ek Prem Katha, Ek Asha Ki Kiran
₹399.00
By: Mitrajit Chowdhury
ISBN: 9789366653716
Language: Bengali
Pages: 272
Format: Paperback
Category: FICTION / General
Delivery Time: 7-9 Days





Reviews
There are no reviews yet.